বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয় ভর্তি ও এইচএসসির প্রস্তুতি নাও। প্রতিটি টেস্টের পর দুর্বল টপিক দেখবে আর আজকের অনুশীলন সেট পাবে।
শুরু করতে অ্যাকাউন্ট লাগবে না। ফলাফল দেখতে সাইন ইন করো।
পূর্ণাঙ্গ মক, অধ্যায় টেস্ট বা দশ মিনিটের দৈনিক টেস্ট।
নম্বর, র্যাংক আর বিষয়, অধ্যায় ও টপিকভিত্তিক নির্ভুলতা।
তোমার ভুল থেকে বানানো দৈনিক সেট, শুরুতে একটু সহজ।
প্রতিটি টেস্টের পর প্ল্যান বদলায়, তাই পরের ধাপ সবসময় জানা থাকে।
"পদার্থবিজ্ঞানে দুর্বল" জেনে লাভ নেই। টেস্টের পর প্রতিটি টপিকের নির্ভুলতা দেখবে, তাই জানবে সমস্যাটা প্রক্ষেপক গতিতে, আর কেন: অসাবধানতা, আন্দাজ, নাকি সময়ের অভাব।